
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আশেক আলী বিএসসি, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবদুর রহমান, শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম আজম সরকার, কৃষক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন, ওলামা দলের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পরিতোষ কুমার।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক এটিএম মাওলানা মো. জাহাঙ্গীর আলম। পরে উপস্থিত নেতাকর্মী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.