
ডিমলা উপজেলার নটাবাড়ি ও শালহাটি গ্রামের মাঝামাঝি অবস্থিত নাউতারা বাজার এলাকায় এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে।
নিহত ব্যক্তি সালাম, যিনি এলাকায় “সালাম পাগলা” নামে পরিচিত ছিলেন। তিনি নাউতারা বাজারে দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে এসে চারদিকে ভুট্টা ক্ষেতের মাঝে ইউকালেকটর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.