
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টুর উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনটি করা হয়। এতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ এলাকার প্রায় দুই হাজার রোজাদার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘এই ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করতে সহায়ক। আমরা চাই স্থানীয় মানুষরা একত্রিত হয়ে সমাজে বন্ধুত্বপূর্ণ ও সহমর্মী পরিবেশ গড়ে তুলুক।’
তিনি আরও করেন, সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.