
উপজেলা সদর সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এসএসসি ব্যাচ ২০২৪-এর বন্ধুদের উদ্যোগে এক আন্তরিক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং সবাইকে একসাথে সময় কাটানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
মোট প্রায় ৩৮ জন বন্ধু এই ইফতার মাহফিলে অংশ নেন। তবে প্রস্তুতি রাখা হয়েছিল প্রায় ৪০ জনের জন্য। প্রত্যেকে ২০০ টাকা করে চাঁদা দিয়ে এই আয়োজন সম্পন্ন করা হয়।ইফতারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি (মাংস ও ডিম), সালাদ, খেজুর ও ঘোল।
আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ আকাশ বলেন, “সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। আমরা উদ্যোগ নেওয়ার পর সবাইকে জানাই, এরপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে এই ইফতার আয়োজন করা হয়। বন্ধুদের নিয়ে সুন্দর একটি আয়োজন করতে পেরে ভালো লাগছে।”
অন্য আয়োজক ইমতিয়াজ রুবেল বলেন, “আমি ও আকাশ মিলে টাকা সংগ্রহ করেছি সাথে সিমান্ত ছিলো। পরে সবাইকে জানানো হয় এবং সবার সহযোগিতায় একটি ভালো ইফতার আয়োজন করা সম্ভব হয়েছে।”
অংশগ্রহণকারী রতন মালটা (১৮) বলেন, “আমি বিষয়টি জানার পর চাঁদা দিই এবং বন্ধুদের সাথে একসাথে কাচ্চি বিরিয়ানি খেয়ে ইফতার করি। সবার সাথে একসাথে থাকতে পেরে খুব ভালো লেগেছে।”
ফারদিন বলেন, “আয়োজনের সাথে পরে যুক্ত হলেও শেষ পর্যন্ত আমরা সবাই মিলে কাজ করেছি। বন্ধুদের নিয়ে এমন আয়োজন সত্যিই আনন্দের।”
এছাড়া ইয়ামিন বলেন, “বন্ধুদের কাছ থেকে বিষয়টি শুনে আমি নিজেও আগ্রহ প্রকাশ করি এবং নিজের দায়িত্বে বিভিন্ন কাজে অংশ নিই। এখন অনেকেই বাইরে পড়াশোনা করি, তাই ঈদের আগে সবার একসাথে হওয়া খুব ভালো লাগার বিষয়।”
আয়োজকদের মধ্যে ছিলেন সিমান্ত, আকাশ, রুহুল, ইয়ামিন, সাব্বিরসহ আরও কয়েকজন বন্ধু। পুরো আয়োজনটি ভিডিও ধারণও করা হয় যাতে এই স্মৃতি ভবিষ্যতে ধরে রাখা যায়।
বন্ধুরা জানান, এটি তাদের সব বন্ধু থাকার কথা থাকলে তেমন বড় আয়োজন হওয়ায় কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারা ভবিষ্যতেও এমন মিলনমেলা ও ইতিবাচক আয়োজন করার আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.