
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাদ আছর ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এতে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম ভূইয়া, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,জনাব মোঃ রোম বাদশাহ্ সরকার (জীবন), সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি।
মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল। আলহাজ্ব দুলাল হোসেন খান ও আব্দুল কুদ্দুস মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশাহ্ সরকার (জীবন) সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমান-এর আদর্শ স্মরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.