
বগুড়ার গাবতলী উপজেলায় জুলাই যোদ্ধা হানিফ রহমান শাফি ও তাঁর মায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বগুড়া শহরের সাতমাথায় একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৯মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে সাতমাথায় প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল সহযোদ্ধা, সাধারণ জনগণ ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা জুলাই যোদ্ধা সাফিকে খুঁজতে তার বাড়িতে আসে। পরে তাকে না পেয়ে তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তা ও খোরশেদ আলমের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
জুলাই যোদ্ধারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকের প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.