
বাংলাদেশ পুলিশ–এর রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। স্মারক নং-রাজ-রেঞ্জ/অপারেশনস/১৯১৭(৮) অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ বা ফ্যাসিস্ট সংগঠনের যেসব সক্রিয় নেতা জামিনে মুক্তি পাওয়ার পর দলকে পুনর্গঠন, সংগঠিত করা বা মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম—তাদের জামিন পাওয়ার পর অন্য মামলায় শ্যোন-অ্যারেস্ট (গ্রেফতার প্রদর্শন) করতে হবে।
তবে যেসব সাধারণ বা নিষ্ক্রিয় কর্মী এ ধরনের কার্যক্রম পরিচালনায় সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর আপাতত শ্যোন-অ্যারেস্টের প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিষয়টি পূর্বে গ্রুপ ম্যাসেজের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল এবং এটি একটি চলমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গণ্য হবে।
উক্ত নির্দেশনা কার্যার্থে রাজশাহী বিভাগের অধীনস্থ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.