
আসন্ন ইউনিয়ন পরিষদ ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী মোঃ হামিদুল ইসলাম পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানো এবং অসহায়-দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসাই হোক আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম ও কিয়াম কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও কল্যাণ দান করেন।
মোঃ হামিদুল ইসলাম সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগিতে বেশি বেশি সময় ব্যয় করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.