
নব নির্বাচিত সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুলের সাথে ধর্মপাশা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলায় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান কামরুল।
সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এস এম ফজলে রাব্বী রাজিব, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্লাহ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভূট্টো, সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.