
মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সিরাজগঞ্জের আলোকদিয়া (নিঝুড়ী উত্তর পাড়া) এলাকায় গঠন করা হয়েছে 'মাদক বিরোধী ঐক্যমত কমিটি।'
স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে গঠিত এ কমিটির লক্ষ্য মাদক কারবার প্রতিরোধ, যুবসমাজকে সচেতন করা এবং এলাকাকে একটি নিরাপদ ও আদর্শ মহল্লা হিসেবে গড়ে তোলা।
কমিটির ঘোষিত কর্মপরিকল্পনায় বলা হয়েছে, সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি, মদ, জুয়া ও মাদক ব্যবসার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক ক্রয়-বিক্রয় ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিকল্প ও হালাল কর্মসংস্থানে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া কিশোর ও তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে লেখাপড়া ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এলাকাকে পরিচ্ছন্ন ও সামাজিকভাবে সুসংগঠিত রাখতে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ছানোয়ার খলিফা, মো. নজরুল ইসলাম ও মো. লুৎফর রহমান (লেবু)। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বুলবুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. রিপন ইসলাম, মো. সবুজ ইসলাম, মো. আকাশ ইসলাম, মো. মইনুল ইসলাম, মো. আলমগীর ইসলাম, মো. রাসেল খলিফা, মো. আসলাম ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. সুজন ইসলাম, মো. আশাদুল ইসলাম ও মো. আল আমিন খলিফা।
কমিটির নেতারা বলেন, 'মাদক নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.