
খুলনা জেলার তেরখাদা উপজেলায় জামাত-বিএনপির সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জন আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
স্থানী ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনের বিজয়ী ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল ও জামাত ইসলামের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে নিয়ে আলোলোচনার এক পর্যায়ে জামাত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা,কমরুল শেখ (৩২), হুমায়ুন মূল্যা, সাদী শেখ,সাইফুল মোল্যা (৩০) ও রাসেল মোল্যা আহত হন। আহতরা বিএনপি সমার্থক বলে জানা যায়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে আমরা পৌছেছি। বর্তমানে পরিস্থিতি সাভাবিক রয়েছে। আহতদের চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.