
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মো. সামিউল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ শাখা শিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, জেলা শিবিরের অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাকিল আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের সভাপতি মো. সোহান ইসলাম, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখা শিবিরের সভাপতি মো. শাহিন সরকার, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা শাখা শিবিরের সভাপতি মো. আবু রায়হানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.