
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণভোট প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রচারণা শেষে ফেরার সময় তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয় এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে মাননীয় রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে হামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার না হলে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন, মোছাঃ সোনিয়া আক্তার পাখি, নায়েব আলী, মোঃ ছামির শেখ, মোঃ মিরাজ আহমেদ, আহম্মেদ জয়, মোঃ আতহার আমবাইন, মোঃ মসন্ত, মোছাঃ নাজমা খাতুন, মোঃ হাসান, মোঃ শাহ্-আনমসহ আরও অনেকে।
হুমকি ও ভয়ভীতির অভিযোগ জুলাই যোদ্ধা সোনিয়া আক্তার অভিযোগ করেন, ভোট কেন্দ্রের ডিউটি শেষে বাড়ি ফেরার পর বিএনপি সমর্থকদের একটি দল বাড়িতে এসে ঝগড়া ও হুমকি দেয়। তারা বলেন, “একবার বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের কেটে টুকরো টুকরো করে ফেলবে” এমন ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলে জানান। সাধারণ মানুষের প্রতিক্রিয়া একজন জুলাই যোদ্ধা বলেন, “আমরা এক স্বৈরাচার সরিয়ে আরেক স্বৈরাচার জন্ম দিলাম কি না—এটা নিয়ে ভয় কাজ করছে। ভালো মানুষগুলো সব সময় হেরে যায়।”
শান্তির আহ্বান এক বিবৃতিতে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, দল আসবে যাবে, কিন্তু দেশ ও জনগণ থাকবে। তাই বিশৃঙ্খলা এড়িয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.