
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এ সময় সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয় এবং জনসচেতনতা সৃষ্টি করা হয়।
প্রচারণাকালে আন্দোলনের নেতাকর্মীরা ধানগড়া বাসস্ট্যান্ড, পলাশতলা বাজার, পুলাকিপুর, লক্ষীখোলা বাজার, চান্দাইকোনা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেন। তারা জনগণকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান এবং গণভোট হলে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে মানুষকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব শেখ রিয়াদ, মুখপাত্র ইসরাত জাহান এশা, সহ-মুখপাত্র মো. সিমান্ত তালুকদার ও রোহান, যুগ্ম আহ্বায়ক রেজায়ান হাসান সিফাত, যুগ্ম সদস্য সচিব হৃদয় হাসান শান্ত, সংগঠন সম্পাদক রাফিউল ইসলাম হিমেল, আবরার আরাফাত, তাসিন ইমন, মুন্না বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্য বলে আরাফাত ও এশা হিমেল বলেন: গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। এ জন্য সকল নাগরিককে সচেতন হয়ে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.