
৯ ফেব্রুয়ারি ২০২৬ ছিল জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন। এদিন সারাদেশের মতো মংলাতেও নির্বাচনী মাঠ ছিল সরব ও উত্তাল। শেষ দিনের এই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেবের নেতৃত্বে মংলার প্রধান প্রধান সড়কে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।গণমিছিলটি মংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মিছিলটি রূপ নেয় এক প্রাণবন্ত জনসমাবেশে। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
গণমিছিলে উচ্চারিত হয়
“ক্ষমতা না শরীয়া, শরীয়া, শরীয়া”
“দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা”
মিছিলের মাধ্যমে হাতপাখা প্রার্থী তাঁর শক্তিশালী জনসমর্থনের জানান দেন এবং ভোটারদের প্রতি ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের আহ্বান জানান।গণমিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মংলা–রামপাল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন মংলা পৌর শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম সাহেব, সহ-সভাপতি বেলাল হোসেন।
গণমিছিলে অংশ নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুল আজিজ নোমান, সাবেক যুবনেতা মাওলানা সালমান আশরাফী এবং বাগেরহাট জেলা শাখার সম্মানিত নেতা মাওলানা ইউসুফ ইকবাল সাহেবসহ আরও অনেক নেতৃবৃন্দ।শেষ দিনের এই গণমিছিল মংলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী শক্তি ও সংগঠনের সক্ষমতার একটি দৃঢ় বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.