
বরিশালের বাকেরগঞ্জে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন দুধলমৌ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, সরকার কর্তৃক নির্ধারিত বিক্রয় মুল্যে পন্য বিক্রি না করা, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।
একই সাথে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা : ৪০(খ) অনুযায়ী ৪ জনকে আসামি করে ৪ টি মামলা ও ৯০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.