
ভোটের আগে ঠকেন, তারপরে জিতবেন। কিন্তু ভোটের আগেই যদি জেতার চিন্তা করেন, তাহলে কিন্তু ৫ বছর ঠকতেই হবে। আফসোস করতে হবে। ৫৪ বছরে আমরা এই ভুল করার কারণে আমাদের আফসোস, খালি আফসোস আর আফসোস। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই স্বাধীনতা আমরা করেছিলাম ১৯৭১ সালে। কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ হয় নাই। বৈষম্যমুক্ত দেশ, বৈষম্যমুক্ত উপজেলা, বৈষম্যমুক্ত রাষ্ট্র যদি করতে হয়, যে আদর্শের মধ্যে বৈষম্য নাই সেই আদর্শ ফলো করতে হবে, কাজে লাগাইতে হবে। ন্যায় এবং ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠা করতে হলে আদর্শ ভালো হতে হবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ মানুষকে নির্বাচিত করতে হবে। আমরা আশা করি তুলনামূলকভাবে আমরা অন্যদের চাইতে সৎভাবে, দুর্নীতিমুক্ত থেকে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা যে সৎ, আমরা যে দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে পারি সেটা আমরা ১৯৭৯ ও ২০০১ সালে এই সুন্দরগঞ্জসহ আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, তিন পয়সার দুর্নীতির কেউ ডকুমেন্ট দিতে পারে নাই। এই সুন্দরগঞ্জেও আমাদের এমপির বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারে নাই। আমি যতদিন উপজেলা চেয়ারম্যানি করেছি, ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যতটুকু কাজ করেছি, এক পয়সার কেউ দুর্নীতির কথা বলতে পারবে না। এজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটকে নির্বাচিত করতে হবে, দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজার নাজিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীর নির্বাচনি সভায় প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান এসব কথা বলেন।
১১ নং হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও মাওলানা হারুন অর রশিদ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির জেলা আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, সুন্দরগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি ইব্রাহিম আলী আকন্দ, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বদরুল আমিন, আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, এলডিপির সভাপতি শরিফুল ইসলাম,শিবির সভাপতি সোহানুর রহমান সোহান,হরিপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.