
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর অনুষ্ঠিত হলো বিএনপির এক নজরকাড়া ও মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত ভ্যানের শোডাউন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির সেলিমুজ্জামান সেলিমের সমর্থনে অনুষ্ঠিত এই শোডাউনে নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো।
সোমবার (০২ ফেব্রুয়ারি ) দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রাম থেকে ব্যাটারি চালিত ভ্যান এবং মোটরসাইকেলের বিশাল বহর একসঙ্গে শোভাযাত্রা শুরু করে। শোডাউনটি মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পুরো শোভাযাত্রা জুড়েই ছিল, ধানের শীষ বিজয় চাই, গণতন্ত্র ফিরে দাও, সহ নানা স্লোগানের মুখরতা।
শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর সদর বাজারের চৌরঙ্গী মোড়ে পথসভা করেন তিনি। পথসভায় সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোডাউনে জেলা ও দুই উপজেলার কয়েক হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ব্যাটারি চালিত ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.