
বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (ASP) পদ হতে অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP) পদে পদোন্নতি লাভ করায় র্যাংক ব্যাচ পরিধান করালেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার, পিবিআই, সিরাজগঞ্জ, জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ।
তার এই পদোন্নতি কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয়। দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও মানবিকতার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তারই স্বীকৃতি এই পদোন্নতি।
আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি। নতুন পদে থেকে তিনি আরও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.