
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ রফিকুজ্জামান লায়েকের কাস্তে প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টার দিকে শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং কাস্তে প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। প্রচার-প্রচারণায় দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.