
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, যার গত দেড় বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। ভোটের সময়ে তারা ভোটারদের অনেক রঙিন স্বপ্ন দেখাচ্ছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী -২ সদর আসনেন জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমাদের জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গকে কৃষিশীল রাজনীতি হিসেবে গড়ে তুলবেন। এখানে যে কৃষি সম্ভাবনা সেটিকে উন্নতি করতে হবে। এছাড়াও উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জামায়াত ক্ষমতায় আসলে পঞ্চাশ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দেশে বর্তমান বেকারের সংখ্যা বেশি যারা আজকে চাঁদাবাজি করছেন তারা ছেড়ে দেন জামায়াত ক্ষমতায় আসলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।এছাড়াও নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়ালেখার ব্যবস্থা করা হবে।

সাদিক কায়েম আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার ভোটের মাধ্যমে ডা.শফিকুর রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি দেশের যে কোন দুর্যোগে জনতার কাতারে মিশে গিয়েছিলো, কিন্তু দেশে মুচলেকা দিয়ে পালিয়ে যায়নি। তিনি দেশের মানুষকে ভালোবাসে তিনি প্রত্যেক শহিদ পরিবারের কাছে গিয়েছে। তবে আরেক দলের নেতা ১৭ বছর পর দেশে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা তাদের ভুয়া কথা বিশ্বাস করবো না। কারন অযোগ্য দুর্নীতিবাজদের জন্য দেশ ভারতের প্রেসক্রিপশনে চলেছে।
সাদিক কায়েম গণভোট সম্পর্কে বলেন, সংসদ নির্বাচনে দুটি ভোট হবে সেটির মধ্যে অবশ্যই আমরা হ্যাঁ তে ভোট দিবো। সেখানে হ্যাঁ দেওয়া মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে শহিদ ওসমান হাদীর বিচার। হ্যাঁ তে ভোট দিলে ওসমান হাদি চালিয়ে যাওয়া লড়াই রক্ষা হবে। আজকে একটি দল বুকে পাথর চাপা দিয়ে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাচ্ছেন। কিন্তু তাদের কেন্দ্র বলছে এক কথা তৃণমূল বলছে আরেক কথা। তাদের অনেকে না এর পক্ষে প্রচার চালাচ্ছে আমরা তাদের হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে অনুরোধ করবো। আমাদের শহীদ ওসমান হাদির বিচার ও জুলাইয়ের আকাঙ্ক্ষা আইনি ভিত্তি দেওয়ার জন্য হ্যাঁ তে ভোট দিতে হবে।
এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি সহ সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াত আমীর ও নীলফামারী ১ আসনের প্রার্থী আব্দুস সাত্তার, নীলফামারী ২ সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.