
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)' পিরোজপুর জেলা কমিটির সদস্য ও কদমতলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়ন জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের উপস্থিতিতে দলিয় ফর্ম পূরণ করে তিনি যোগদান করেন।
সদ্য যোগদানকৃত ফারুক হোসেন বলেন- দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের কারণেই আমি এ দলে যোগদান করেছি। জামায়াত মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সাংবাদিকদের জানান, দলের চাঁদাবাজ ও সন্ত্রাসবাদসহ নানা অপকর্মের কার্যক্রম দেখে তারা বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। এরকমের প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলামের পতাকাতলে আসছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.