
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন এবিকা গৌরীপুর টিবিএস কাম ডিআরএস এর পাইপ ও অন্যান্য ইক্যুপমেন্ট জরুরী মেরামত-রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গৌরীপুর টিবিএস কাম ডিআরএস-এর পাইপ ও অন্যান্য ইক্যুপমেন্ট জরুরী মেরামত-রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবেই এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাস কর্তৃপক্ষ জানায়, কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের হ্রাস বা বৃদ্ধি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এ বিষয়ে বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক আবু মো. জাহাঙ্গীর বাদশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.