
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় সহিংসতা, নাশকতামূলক কার্যকলাপের ও মাদক ব্যবসায়ী মো. সুমন হোসেন ( ৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (২৫জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথ অভিযান চালিয়ে ৮১পিস ইয়াবা,১০টি দেশীয় অস্ত্র, ১টি চায়নিজ কুড়াল, ৪টি চা-পাতি,১টি বড় ছোড়া,১টি দা, ৩টি রামদা, ১টি মোবাইলসহ সুমন হোসেনকে আটক করে যৌথ বাহিনী।
এসব তথ্য নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প অপস্ অফিসার।
বিজ্ঞপ্তিতে আরও জানান,বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে । সুমন হোসেন লৌহজং উপজেলায় অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। আসামিকে লৌহজং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.