
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক অভিনব আয়োজনের মাধ্যমে নির্বাচনি থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে মাদুর পেতে এই থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
থিম সং উদ্বোধনের আগে তিনি বলেন, ‘আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম। খুব জাঁকজমকভাবে পাঁচতারকা হোটেল ভাড়া করে সেলিব্রিটিদের এনে অনুষ্ঠান করার সুযোগ আমাদের হয়নি।’
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, ‘এখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। হরিজন সম্প্রদায়ের মানুষও আছেন, যাদের আমরা প্রতিনিধিত্ব করি। তাদের সঙ্গে নিয়েই আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় অনুষ্ঠান করতে চাইনি, যেখানে তাদের প্রবেশের অধিকার নেই।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘নির্বাচনে আমরা কী কী ধারণা নিয়ে আসছি এবং একই সঙ্গে শাপলা কলিকে পরিচিত করানো—এই সবকিছু মিলিয়েই আজকের এই থিম সং। ভালো আউটপুট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.