
পিরোজপুরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে ও জামায়াত মনোনীত পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদী।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, ওসমান হাদী রিকশা চালাচ্ছিলেন, সেই সময় দুটি লোক তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি হাদীকে শহীদ হিসেবে কবুল করুন এবং সরকারের কাছে এই খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানাই।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী এলাকায় জামায়াতের স্থানীয় অফিস উদ্বোধন এবং শহীদ ওসমান বিন হাদীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম সাঈদী। অনুষ্ঠানে সোহাগদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.