
গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতের কনকনে ঠান্ডায় মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিয়েছে আস্থা মানব কল্যাণ সংগঠন। সংগঠনটির উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের আদর্শ বাজারে সংগঠনটির কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন সেলিম ও যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন আস্থা মানব কল্যাণ সংগঠনের সভাপতি মো. আলমগীর আখন্দ, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম সাদা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কাজল মিয়া, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণকালে এলাকার দরিদ্র, বয়স্ক ও শীতকাতর মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে যখন নিম্নআয়ের মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছেন, তখন এই মানবিক উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো জ্বালিয়ে দেয়।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ অবহেলায় কষ্ট না পায়, সে চিন্তা থেকেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.