
মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। সপ্তম থেকে দশম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর জেলার ছয়টি উপজেলায় একযোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এ পরীক্ষায় জেলার ১৩২টি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মোট ১,৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.