
নওগাঁয় সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটস গ্রুপ, নওগাঁ’র টিম লিডার ফরিদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মুমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউট লিডার রেজাউল করিম এবং সাবেক সহকারী ভূমি কমিশনার জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে স্কাউট সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজসেবা, মানবিক ও জরুরি সেবামূলক কার্যক্রমে সার্ভিস এন্ড রেসকিউ ওপেন স্কাউটসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.