
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমাইয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকা পালন করছে। স্টাইনমাইয়ার সতর্ক করেছেন, বিশ্ব যেন এমন এক “ডাকাতদের আস্তানায়” পরিণত না হয়, যেখানে শক্তিশালীরা ইচ্ছামতো সবকিছু ছিনিয়ে নিতে পারে।
স্টাইনমাইয়ারের মন্তব্যের প্রেক্ষাপট হিসেবে সাম্প্রতিক ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের আন্তর্জাতিক নিন্দা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক গণতন্ত্র বর্তমানে এমন আক্রমণের মুখোমুখি হয়েছে যা অতীতে দেখা যায়নি।
রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার হামলাকে স্টাইনমাইয়ার ‘সন্ধিক্ষণ’ আখ্যায়িত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণকে দ্বিতীয় ঐতিহাসিক ধ্বসের নির্দেশ হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্বের দেশগুলো যেন কেবল শক্তিধরের সম্পদে পরিণত না হয়, তা রোধে তিনি ভারত, ব্রাজিলের মতো দেশগুলোর সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। স্টাইনমাইয়ারের মতে, হুমকিতে পরিপূর্ণ এই সময়ে সক্রিয় ও যৌক্তিক পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.