
বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী সাবেক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয়। তিনি বলেন, ‘আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামায়াতে ইসলামী নয়। আমরা কেউ স্বাধীনতাবিরোধী নই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সমাবেশে করেছেন।
আখতারুজ্জামান আরও বলেন, রাজাকার, আল-বদর ও আল-শামস পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন ছিল। তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গিয়েছে এবং বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই। তিনি ধর্মগ্রন্থের উদাহরণ তুলে বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামী সম্পর্কে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামের আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর-২ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.