
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
এ বছর ডি-ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ৬১০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। জবিসহ সব কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ও উপস্থিতির হার পাওয়া গেলে সংবাদ বিজ্ঞপ্তি হালনাগাদ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.