
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে ‘নির্যাতনে’ নিহত রবিউল ইসলাম রবুর (৩৫) মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে। ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, বিএসএফের দাবি অনুযায়ী রবিউল মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং আটক অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।
এর আগে রবিউলের মা সেফালি বেগম দাবি করেন, রবিউলকে বিএসএফ মারধর করে হত্যা করেছে এবং তিনি এ ঘটনার বিচার চান। জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) রাতে রবিউল সীমান্ত অতিক্রম করে ভারতে যান এবং রোববার ভোরে বিএসএফের হাতে আটক হন। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.