
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ (৬ জানুয়ারি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করছেন।
নির্বাচন কার্যক্রম সকাল সাড়ে ৮টায় শুরু হবে এবং বিকাল সাড়ে ৩টায় শেষ হবে। শিক্ষার্থীদের জন্য শুধু ১ নম্বর গেট খুলে দেওয়া হয়েছে, ভোটগ্রহণ শেষে তারা ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন। শিক্ষক ও কর্মকর্তারা নির্ধারিত সময়ে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। জরুরি প্রয়োজন ছাড়া তারা ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন না।
নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট বন্ধ থাকবে। ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীর পরিবারের সদস্যদের ভোট চলাকালীন ঘোরাফেরা নিষিদ্ধ এবং মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। নন-নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয়েছিল। শিক্ষার্থীদের বিক্ষোভের পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ জানুয়ারি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.