
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি ওয়ান শুটার গানসহ রাসেল বেপারী নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল বেপারী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল জানান, রাসেল বেপারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, ১৮৫ গ্রাম ব্রাউন সুগার এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.