
সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায় ছিল এবং কেন্দ্রস্থল মাটির ৩৫ কিলোমিটার গভীরে অবস্থিত।
ভূমিকম্পের অনুভূতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই কম্পনের কথা জানিয়েছেন। সিলেট নগরী ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি অনুভূত হয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.