
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক মানুষকে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ।
তীব্র শীতে কম্বল পেয়ে পয়ষট্টি পেরোনো আইমন বানু বলেন, 'কঠিন জারখানত (ঠান্ডায়) থাকা যায়না বাড়ে, আর্মিলা মোক কম্বল দিছে, খুব খুশী হইছু।'
জেলায় গত দুদিন ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত বিরাজ করছে। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সোমবার মিনিমাম তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৬%, এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬-৮ কিলোমিটার।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.