
নতুন বছরের উদযাপনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও পোস্টের দায়ে কুয়েতের সাইবার ক্রাইম বিভাগের হাতে সাত ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছেন।
ভিডিওতে একজন পুরুষকে নারীর পোশাক পরে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে, সঙ্গে ছিলেন আরও কয়েকজন সহযোগী। ভিডিওতে কুয়েতের এক দিনার ও নুস দিনারের নোটও দেখা গেছে। ভিডিওটি ফেসবুক ও টিকটকে পোস্ট করা হয়।
সাইবার ক্রাইম বিভাগ জানায়, ভিডিওতে কুয়েতের মাতলা এলাকার একটি তাঁবুর ভেতরে ভারতীয় নাগরিকরা সমবেত হয়ে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ ঘটনায় সামাজিক মূল্যবোধ লঙ্ঘিত এবং দেশের আইন ভঙ্গ হয়েছে।
তদন্তে অ্যাকাউন্টের মালিক শনাক্ত ও গ্রেফতার হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ভিডিওতে উপস্থিত সকলকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.