
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট/বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে অফিস যথারীতি খোলা থাকবে।
পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি না আনার জন্যও অনুরোধ জানানো হয়েছে, যাতে নির্বাচন পরিচালনা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.