
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) উপজেলা আলমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তদন্তে দেখা যায়, ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি থেকে মাটি উত্তোলন করা হয়েছে। সেই অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলা, নেয়ামতপুর মুন্সিপাড়া এলাকার খলিল মাস্টারের ছেলে এস এম আকিল আকতার (৪৫) এবং নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট বগুলাগাড়ী এলাকার মৃত মহফেল উদ্দিনের ছেলে মোঃ মোখলেছুর রহমান বাবুকে (৪৮) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোনাব্বর হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.