
আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রবেশে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি রোববার থেকে ৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড বা পাস ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে বা অবস্থান করতে পারবে না।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.