
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহলদল অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট–সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।
এসময় একটি বালুভর্তি ট্রাক আসতে দেখলে সংকেত দিয়ে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পরিবহন করা ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.