
চীনের উপহারে নীলফামারীতে নির্মিতব্য এক হাজার শয্যার হাসপাতাল দেশের চিকিৎসা সেবায় বিদেশ নির্ভরতা কমাবে এবং অর্থের অপচয় হ্রাস করবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। তিনি বলেন, দেশের টাকা দেশে থাকবে এবং মানুষ দ্রুত চিকিৎসা সেবা পাবে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর দারোয়ানীতে হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার বিষয়ে সচিব বলেন, 'দায়িত্বপ্রাপ্ত জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাসহ সকল কর্মকর্তা অত্যন্ত ধৈর্য্য দেখাচ্ছেন, তাই চড়াও হওয়া কোনো ফল দেবে না।'
পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.