
‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং অফিসে রাখা শোক বইতে নিজের অনুভূতি লিখে সাক্ষর করেন।
সাক্ষাৎকালে তারেক রহমানও মরহুমার প্রতি সহমর্মিতা জানান এবং মাহমুদুর রহমানের সঙ্গে কিছুক্ষণ কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং চীফ রিপোর্টার বাসির জামাল।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.