
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে রাকিব হোসেনের ফার্মেসি, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান, তবে তীব্রতার কারণে তারা ব্যর্থ হন।
পরে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.