
ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় বীর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের পুলিশ বক্সের সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজায় ইমামতি করেন কাজী সাইদুর রহমান। জানাজা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মফিজ উদ্দিন সায়মন।
গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত আলাল, গণঅধিকার পরিষদের নীলফামারী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজিদুর রহমান লোহানী ও সৈয়দপুর উপজেলা সভাপতি মনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক জাবেদ আত্তারী, সদস্য সচিব আজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয়, সাকিল চৌধুরী, সোয়েব আত্তারী, মো. আরিফ শাহ কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জানাজা শুরুর আগে বায়তুল মুকাররম মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শহীদ শরিফ ওসমান হাদীর বড় ভাই ড. আবু বকর সিদ্দিকের বক্তব্য প্রচার করা হয়, যা উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.