
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নালিতাবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদত হোসেন, সাবেক পৌর আমীর দ্বীন মোহাম্মদ, পৌর সেক্রেটারি মো. আব্দুল মোমেন, মো. রুহুল আমীন, মো. আরিফ রব্বানী, মো. শফিউর রহমান বিএসসি প্রমুখ।
সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির সংগ্রামী জীবন, আদর্শ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন অবস্থানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.