দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল।এ দল আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। লেবুখালী মানবকল্যান যুব সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় লেবুখালী হোটেল বিরতিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান, পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক শাহরিয়ার শারমিন, পবিপ্রবি'র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান ।সভা পরিচালনা সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও পবিপ্রবি'র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.রাহাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু, এডভোকেট মাকসুদুর রহমান, জেলা যুবদলের নেতা বাপ্পি, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, নুরুল আমিন, দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফসহ দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেত ও কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.